1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে এসি বাস দিল এনআরবিসি ব্যাংক

  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ১২.৩২ পিএম
  • ২৩৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিকে গবেষণার কাজে একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস উপহার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এনআরবিসি ব্যাংকের বাস হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য আখতারুজ্জামান বলেন, এনআরবিসি ব্যাংকের বাস প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের মাধ্যমে যাতায়াত করতে পারবে। ব্যাংকের চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই। উনার দেওয়া বাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি একাডেমি যোগসূত্র তৈরি হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই বাস প্রদানের মাধ্যমে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে এর সঙ্গে এনআরবিসি ব্যাংক জড়িয়ে গেল। এই শোকের মাসকে শক্তিতে রূপান্তর করতে এই বাস অনেক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের নেতৃত্ব তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আজ দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। ঢাবির জন্য আমরা আরো ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি। ইতোমধ্যে এনআরবিসি ব্যাংককে পাশে পেয়েছি। তারা যখনই বাস দিতে আগ্রহ পোষণ করে তখন তাদের বলেছিলাম এমন একটি বাস যেন দেওয়া হয় যা শীতাতপ নিয়ন্ত্রিত থাকে। শিক্ষার্থীদের দূরের গন্তব্য যাতায়াতে আরামদায়ক হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিশ্বের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাব্যবস্থা থাকে। সরকার তার নিজস্ব বাজেট অনুযায়ী যতটা সম্ভব সহায়তা করে বাকিটা সিএসআর থেকে করা হয়। সবকিছু সরকারের আদায়কৃত রাজস্ব থেকে করা হবে বিষয়টি অযৌক্তিক।

এ সময় এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এনআরবিসি ব্যাংকের বিভিন্ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জনের মতো শিক্ষার্থী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীদের নিয়ে এনআরবিসি ব্যাংকে কাজ করবো।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com