শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে সাসপেন্ড করেছে ফিফা। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফিফা জানিয়েছে, তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপের জন্যই তারা ভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার দাবি, ফিফার নিয়ম অনুসারে ফেডারেশনে তৃতীয় পক্ষের এই ধরনের হস্তক্ষেপ হতে পারে না। ফিফার এই সিদ্ধান্তের ফলে ভারত আর মেয়েদের ১৭ বছরের কম বয়সিদের বিশ্বকাপের আয়োজন করতে পারবে না।

এই বছরের ১১ থেকে ৩০ অক্টোবর এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। এই প্রতিযোগিতা কোথায় হবে তা এখন ফিফার গভর্নিং বডি ঠিক করবে। মোহনবাগানের এএফসি কাপে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ফিফা জানিয়েছে, তারা ভারতের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তারা এখনো আশাবাদী, শেষ পর্যন্ত ইতিবাচক পদক্ষেপ নেবে ভারত।

গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ ভেঙে দেয়। সেখানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তাদের উপর এআইএফএফের গঠনতন্ত্র পরিবর্তন করার এবং সংস্থায় নির্বাচন করার দায়িত্ব দেয়া হয়। নির্বাচন ১৮ মাস আগে হওয়ার কথা ছিল।

এর প্রতিক্রিয়ায় ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি) ভারতে প্রতিনিধিদল পাঠায়। এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসর জন এসে ফুটবল কর্তাদের সঙ্গে কথা বলেন। একটি রোডম্যাপ তৈরি করে দেন। সেখানে বলা হয়েছিল, জুলাইয়ের মধ্যে গঠনতন্ত্রে পরিবর্তন এবং ১৫ সেপ্টেম্বরের মধ্যে সাংগঠনিক নির্বাচন সেরে ফেলতে হবে।

ফিফা বিবৃতিতে বলেছে, কমিটি অফ অ্যাডমিনিস্টেটরদের জায়গায় এআইএফএফের প্রশাসনিক কমিটি যখন আবার দায়িত্ব নেবে, তখন নিষেধাজ্ঞা তোলা হবে।

চলতি মাসের গোড়ায় আদালত জানিয়েছে, দ্রুত এআইএফএফের নির্বাচন সেরে ফেলতে হবে। তারা জানিয়ে দিয়েছে, কমিটি তিন মাসের জন্য গঠন করা হয়েছে।

ফিফার নিমানুসারে, তাদের ফেডারেশনগুলি আইনি ও রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থাকবে। এর আগেও ফিফা অনেক ফেডারেশনকে এই হস্তক্ষেপের কারণে সাসপেন্ড করেছে।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS