1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পরে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.৫৭ পিএম
  • ১৩১ Time View

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারে থাকা ছয় যাত্রীর চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

তিনি বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে করে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। উদ্ধার কাজ চলমান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও র‍্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, প্রাইভেটকারটিতে মোট ৬ জন মানুষ ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিটকে পড়ার পর পর দুজন বেরিয়ে যায় বলে জানা গেছে। তবে, তারাও আহত হয়েছেন। আর বাকি চারজন ঘটনাস্থলে (স্পটে) গাড়ির মধ্যেই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধারে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com