1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

এবার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা আসছে মেসেঞ্জারে

  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.১৩ পিএম
  • ২৪৪ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চ্যাটিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার। পুরো বিশ্বেই ছড়িয়ে আছে এর ব্যবহারকারী। তাই ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে নানান ফিচার আনছে সাইটটি। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীর আদান-প্রদাণকৃত বার্তা সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকরী ফিচারটি  আনতে চলেছে মেটা। মেসেঞ্জারে দীর্ঘ প্রতীক্ষিত ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে মেটা।

মেটার জনপ্রিয় অন্য আরেকটি এপ্লিকেশন হোয়াটসঅ্যাপে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে কোন মেসেজ পাঠালে তা যে ব্যক্তিকে মেসেজ পাঠানো হয়েছে এবং যিনি পাঠিয়েছেন তারা ছাড়া তৃতীয় কেউ দেখতে পারবেন না।

এনডিটিভির প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে অল্প কিছু ব্যবহাকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হয়েছে। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন একটি অপশন হিসেবে আছে। নিরাপত্তা সচেতন অল্প কিছু ব্যক্তি এর ব্যবহার করছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করছে। তবে অপরাধ শনাক্তে এটি আবার নেতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে এটি বাই ডিফল্ট হিসেবে রয়েছে। তবে ইনস্টাগ্রামে আছে পরীক্ষামূলক পর্যায়ে। মেসেঞ্জারেও চালু আছে ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার। ধারণা করা হচ্ছে আগামী বছর মেসেঞ্জারের কল ও চ্যাটিংয়ে ফিচারটি চালু হবে। শুধু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টই নয়, আরও বেশ কয়েকটি ফিচার মেজেঞ্জারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা যায়।

যদিও হ্যাকিংয়ের ঘটনা মেসেঞ্জার বা ফেসবুকে নতুন কিছু নয়। এরপর আবার টিকটকের জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে ফেসবুক। এ কারণে বিভিন্ন ফিচার ও সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে মেটা।

খবর এনডিটিভি গ্যাজেটস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com