1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রিকশার গ্যারেজে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের সবাই মারা গেছেন

  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১২.৫৭ পিএম
  • ১৪৭ Time View

রাজধানীর তুরাগে ভাঙারির দোকানে ও রিকশার গ্যারেজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন মো. শাহীন (২৬) মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ মোট ৮ জনের সবাই একে একে মারা গেলেন।

আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে মারা যান তিনি। এর আগে, শফিকুল ইসলাম (৩২), আলামিন (৩০), মাসুম আলী (৩৫), মিজানুর রহমান (৩৫), নূর হোসেন (৬০), মাজারুল ইসলাম (৪৫) এবং মো. আলম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের বেশিরভাগই রিকশাচালক।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গত (৬ আগস্ট) থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন তিনি। মারা যাওয়া শাহীন পেশায় রিকশাচালক ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শাহীনের মরদেহটি মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

গত ৬ আগস্ট বেলা ১২টার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকার কামারপাড়া রাজারবাড়ি পুকুরপাড় এলাকায় একটি রিকশা গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পাশের রিকশার গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ আট জন। ঘটনার দিনই তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com