1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১২.২৭ পিএম
  • ২২৯ Time View

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। ইতিমধ্যে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সারাদেশে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশ নিচ্ছে ১১ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। বাইরের তিনটি উপকেন্দ্র রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে চার হাজার ৫৪৬ জন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৬৯৬ জন, উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে তিন হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে।

এর আগে শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশব্যাপী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com