1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বীরগঞ্জে অবৈধ‍ বালু উত্তোলনের বাধা দেওয়ায় হামলা, থানায় মামলা হয়েছে

  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৮.২৫ পিএম
  • ১৬৭ Time View

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে শশ্মান ঘাটে অবৈধ‍ ভাবে ভেকু দিয়ে বালু উত্তোলনের বাধা দেওয়ায় হামলায় ৪ জন আহত, বালু উত্তলনের ভেকু ও ৩ টি ড্রামট্রাক জব্দ, থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সরোজমিন ও মামলার এজাহার সূত্রে জানাযায়, ১২ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার দাসপাড়া এলাকার বালুর ঘাটের ইজারাদার নিজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী ও নিজপাড়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হিন্দু সম্প্রদায়ের একমাত্র মৃত‍্যুদাহ করার স্থান শশ্মান ঘাট হতে অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন ও সমাধি ভেঙ্গে ফেলার প্রতিবাদে দাসপাড়ার সনাতন ধর্মালম্বী শতশত পুরুষ মহিলা বাধা দেয়। 

এতে রাজ্জাক মেম্বার ক্ষিপ্ত হয়ে লোক জন নিয়ে তাদের উপরে হামলা শুরু করলে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

আহত নরেন দাসের ছেলে ফুল কুমার (৩০), খুদি দাসের ছেলে মঙ্গল দাস (৬০), বিমল দাসের ছেলে মুক্তা দাস, মূত গোপাল দাসের স্ত্রী সুমিত্রা দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

সংবাদ পেয়ে, বীরগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান মোঃ আনিসুর রহমান আনিস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক‍্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, বীরগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক‍্য পরিষদের সভাপতি রতন ঘোষ পিযুষ ঘটনা স্থলে পরিদর্শনে গেলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা অতিবিলম্বে দোষি ব‍্যক্তিদের গেফতারের দাবি জানান। 

এ সময়, পুলিশ ঘটনা স্থলকে থেকে একটি বালু উত্তলনের ভেকু, তিনটি ড্রামট্রাক জব্দ করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও মারপিটের দায়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১১। তারিখ – ১২/০৮/২০২২ ইং।

মোঃ নাজমুল ইসলাম (মিলন) 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com