1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

অপূর্ব ও নায়িকা তমা মির্জা একসাথে

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৬.৪৪ পিএম
  • ১৯১ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি অভিনয় করছেন ওয়েব সিরিজে। সিরিজটি নির্মাণ করছেন জাতীয় পুরস্কার পাওয়া পরিচালক তানিম রহমান অংশু। তার সঙ্গে থাকছেন চচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

অপূর্ব, তমা ছাড়া আরও ২০ জন শিল্পী থাকবেন কেন্দ্রীয় চরিত্রে। সব মিলিয়ে ৫৬ জন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজ। তবে অভিনয়শিল্পীদের কেউ এখনই সিরিজটি নিয়ে মুখ খুলতে চাইলেন না।

অপূর্ব বলেন, ‘এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। সিরিজটির জন্য শিল্পীদের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে ওভাবেই। সিরিজটি নিয়ে প্রডাকশন হাউস থেকে কিছু বলার আগে শিল্পীরা কিছু বলতে পারবেন না। তারপরও কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।’

তমা মির্জা বলেন, সত্য ঘটনা অবলম্বনে এ সিরিজটি নির্মাণ হবে। আমার যে চরিত্র সেটা খুব চ্যালেঞ্জিং। দর্শক যখন সিরিজটি দেখবে খুব কনফিউজ হয়ে যাবে। তাছাড়া আর কোনো কিছু বলতে চাইছি না।

নির্মাতা অংশুর বলেন, ‘গল্প কিংবা অভিনয়শিল্পীদের নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে, সিরিজটির নির্মাতা হিসেবে এতটুকু বলতে পারি, একটি সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি তৈরি হবে। বেশ বড় ক্যানভাসেই তৈরি হচ্ছে সিরিজটি।’

সব ঠিক থাকলে নভেম্বরে শুটিং শুরু হবে। আলফা আইয়ের ব্যানারে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি নির্মিত হতে যাচ্ছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com