1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

তাইজুলের লম্বা লাফ, পেছালেন মুশফিক-লিটন

  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭.৪৩ পিএম
  • ১১৬ Time View

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। তিনি ৯ ধাপ এগিয়েছেন। ওয়ানোডের বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাঁহাতি এই স্পিনারের অবস্থান এখন ৭১ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটন দাস চার ধাপ পিছিয়েছেন। তিনি আছেন ২৮ নম্বরে। দুই পিছিয়েছেন মুশফিকুর রহিমও। তিনি নেমে গেছেন ১৮ নম্বরে। এক ধাপ পিছিয়ে সাকিব আছেন ৩০ নম্বরে।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা দুই হাফ সেঞ্চুরি করলেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থা ১৬ নম্বরেই আছেন তামিম ইকবাল। বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়েছেন। তার বর্তমান অবস্থান ১৬। ৪ ধাপ অবনমন হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। তিনি ৩৮ থেকে ৪২ নম্বরে নেমে গেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৬ নম্বরে আছেন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

উন্নতি হয়েছে মিরাজেরও। তিনি ৭ নম্বরে থেকে জিম্বাবুয়ে সিরিজ শুরু করলেও এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা। এই সিরিজে ব্যাটাররা রান পেলেও বল হাতে পারফর্ম করতে পারেননি বোলাররা। এর প্রতিফলন দেখা গেছে র‍্যাঙ্কিংয়েও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com