1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

লঞ্চভাড়া কত বাড়বে, সিদ্ধান্ত আজ

  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১০.২৩ এএম
  • ১২৬ Time View

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া কত বাড়বে সে বিষয়ে আজ বুধবার (১০ আগস্ট) জানা যাবে।

গত সোমবার (৮ আগস্ট) লঞ্চমালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করে দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটির সদস্যরা ওই দিন বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত লঞ্চমালিকদের সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় লঞ্চের ভাড়া বাড়াতে সর্বনিম্ন ১৯ দশমিক ৫০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আটটি স্তরের সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত সাত সদস্যের কমিটি। এর মধ্যে যে স্তরটি নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠিক করবেন, সে অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করে আজ গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে, সরকার গত শুক্রবার (০৫ আগস্ট) জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লঞ্চমালিকেরা ভাড়া শতভাগ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন।

নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত কমিটির আটটি সুপারিশ হলো- প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বর্তমান ভাড়া ২ টাকা ৩০ পয়সা। কমিটি সর্বনিম্ন স্তরে ১৯ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। এটি বাস্তবায়িত হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ৪৫ পয়সা। দ্বিতীয় স্তরে ২২ শতাংশ ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তাতে প্রতি কিলোমিটারে ৫১ পয়সা বেড়ে ভাড়া হবে ২ টাকা ৮১ পয়সা। তৃতীয় স্তরে ২৫ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তাতে ৫৭ পয়সা বেড়ে ভাড়া দাঁড়াবে ২ টাকা ৮৭ পয়সা।

৩০ শতাংশ ভাড়া বৃদ্ধি হলে প্রতি কিলোমিটারে বাড়বে ৬৯ পয়সা। তাতে কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৯৯ পয়সা। ৩৫ শতাংশ বৃদ্ধি হলে ভাড়া হবে ৩ টাকা ১০ পয়সা। ৪০ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে ভাড়া হবে ৩ টাকা ২২ পয়সা। ৪২ শতাংশ বাড়লে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে দাঁড়াবে ৩ টাকা ২৬ পয়সা। আর ৫০ শতাংশ বাড়ানো হলে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে হবে ৩ টাকা ৪৫ পয়সা।

লঞ্চ মালিক সমিতি বলছে, প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বেড়েছে। তাতে এমনিতেই প্রতি কিলোমিটারে ভাড়া ৪২ দশমিক ৫ শতাংশ বাড়ার কথা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com