শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৮৫ Time View

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। পিঠের ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়নি পেসার জসপ্রিত বুমরাহ এবং হার্শাল প্যাটেলকে। এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন লোকেশ রাহুল।

চোটের সমস্যা কাটিয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও তার মাঠে ফেরার কথা ছিল। যদিও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকা বিরাট কোহলিও এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরছেন আবার। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

ভারত এবার বিশেষজ্ঞ তিন পেসার নিয়ে এশিয়া কাপের দল সাজিয়েছে। দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও আভেষ খান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাদের সঙ্গ দেবেন হার্দিক পান্ডিয়া।

গত বেশ কয়েকটি সিরিজে ব্যাট হাতে আক্রমণাত্মক ব্যাটিং করে নির্বাচকদের নজর কেড়েছেন দীপক হুদা। দারুণ পারফরম্যান্সে এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে মূল স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। স্ট্যান্ডবাই হিসেবে আরও আছেন অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণই, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেষ খান।

স্ট্যান্ড-বাই: শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS