1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

যেসব শর্ত মেনে বাংলাদেশি শিক্ষার্থীরা চীন যেতে পারবেন

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১.৩২ পিএম
  • ১৬৭ Time View

প্রতিষ্ঠানিক শিক্ষার জন্য সব শিক্ষার্থীই চীনে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে চীনা দূতাবাস। শিক্ষার্থীদের চীনে যেতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে লিখিত অনুমতি (ব্যাক টু ক্যাম্পাস নোটিশ) নিয়ে ফ্লাইট বুকিং করতে বলা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রাত ১২টার দিকে চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে এ কথা জানায়।

ওই পোস্টে জানানো হয়, যেসব শিক্ষার্থীর চীনের রেসিডেন্ট পারমিট আছে তাদের আর ভিসার প্রয়োজন হবে না। তবে যেসব শিক্ষার্থীর রেসিডেন্ট পারমিট নেই এবং ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নিবন্ধিত হয়েছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লিখিত অনুমতি ‘ব্যাক টু ক্যাম্পাস নোটিশ’ নিয়ে স্টুডেন্ট ভিসা নোটিফিকেশনসহ আবেদন করতে হবে। অনলাইনে https://cova.mfa.gov.cn ভিসার আবেদন করা যাবে। এ বিষয়ে আরও তথ্য ইমেইলে chineseembassy.dhk@gmail.com জানা যাবে।

চীনা দূতাবাস জানায়, লিখিত অনুমতি ও ভিসা পাওয়ার পর ফ্লাইট বুকিং করা যাবে। গুয়াংঝু ও কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ফ্লাইট চলমান রয়েছে। প্রয়োজনে ফ্লাইট ভাড়া করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ফ্লাইটে ওঠার ৪৮ ঘণ্টা আগে শিক্ষার্থীদের দুটি নেগেটিভ সনদ প্রয়োজন হবে। দুটিতেই যারা নেগেটিভ তাদের গ্রিন হেলথ কার্ড দেওয়া হবে। পরীক্ষাগুলো চাইনিজ মানদণ্ড অনুযায়ী হতে হবে, ব্যত্যয়ের কারণে ফ্লাইটে চড়ার অনুমতি নাও মিলতে পারে।

শিক্ষার্থীদেরও অন্য যাত্রীদের মতো নিজ খরচে ৫+৩ দিন নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, করোনার কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের সোমবার থেকে আবার ভিসা দেওয়া শুরু করেছে চীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com