1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

লাইভে পণ্য বিক্রি বন্ধ করছে ফেসবুক

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১০.৫০ এএম
  • ২২৫ Time View

‘লাইভ শপিং’ ফেসবুকের অন্যতম একটি জনপ্রিয় ফিচার। মূলত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রির সুবিধা দিতে এই ফিচারটি চালু করেছিল ফেসবুক। তবে আগামী ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে ফেসবুক লাইভ শপিং ফিচারটি।

লাইভ শপিং সুবিধা বন্ধের ফলে ফেসবুকে সরাসরি পণ্য বিক্রি এবং আর্থিক সেবার মাধ্যমে অর্থ সংগ্রহ করা যাবে না। সেবাটি বন্ধ হলেও ফেসবুক লাইভের মাধ্যমে বর্তমানের মতোই পণ্য প্রদর্শন এবং প্রচারণা চালানো যাবে।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মূলত, ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

দু’বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।

লাইভ শপিং ফিচারটি বন্ধের কারণ হিসেবে মেটা জানিয়েছে, এখন কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। সবাই রিলস অর্থাৎ ছোট ভিডিও’র দিকে ঝুঁকছে। এজন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেয়া যাবে। অর্থাৎ লাইভ শপিং ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ব্যবহার করে সেবাটি নিতে পারবেন।

বর্তমানে টিকটকের তুমুল জনপ্রিয়তা ও কৌশলগতভাবে ব্যাপক ব্যবসায়িক অগ্রগতি প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে দুশ্চিন্তার মুখে ফেলে দিয়েছে। তাই টিকটকের সঙ্গে পাল্লা দিতে একটি বড় হাতিয়ার হিসেবে ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে রিলসকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com