1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

টিকছে না সাকিবের যুক্তি, শক্ত অবস্থানে বিসিবি

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১০.৪১ এএম
  • ১৩৮ Time View

কদিন আগেই বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে আসার পর এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে তারা। এরই মধ্যে সাকিবের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ব্যাপারটি তারা গুরুত্ব সহকারে দেখছেন।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি…এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বিসিবি যেকোনো কারণে দরপ্রত্র আহ্বান করলেও সেখানে উল্লেখ্য থাকে কোনো বেটিং প্রতিষ্ঠান আবেদন করতে পারবে না। এ ছাড়াও ক্রিকেটাররা যেন এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত না হন এই ব্যাপারেও বেশ সতর্ক অবস্থানে থাকে বিসিবি। জালাল ইউনুস ভাষ্য, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com