1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭.৪৬ পিএম
  • ১০২ Time View
Walton

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারে ২৫ টাকা লভ্যাংশ পাবেন।

তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সাধারণ শেয়ারহোল্ডারদের চেয়ে কম লভ্যাংশ নেবেন। তাদেরকে ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ তারা শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ পাবেন।

সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ টাকা ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৪ টাকা ৬৮ পয়সা (পুনমূল্যায়ন পরবর্তী) ।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com