1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

কপারটেক ইন্ডাস্ট্রিজ দর বাড়ার শীর্ষে

  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৭.২০ পিএম
  • ৮৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে  ৪ টাকা  বা ৯.৭৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৭৪৬ বারে ৭৩ লাখ ৪০ হাজার ৬২১টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, সী পার্ল বীচ, শাশা ডেনিম, হাওয়া ওয়েল টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাভেলো আইসক্রিম ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com