1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ঢাকা চেম্বার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে

  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৫.২৫ পিএম
  • ১১৪ Time View

বিশ্ব বাজারে জ্বালানী তেলের মূল্য কমে আসা স্বত্বেও সরকার গত ৫ আগস্ট জ্বালানী তেলের (ডিজেল, পেট্রোল এবং অকটেন) মূল্য ৪২.৫ শতাংশ থেকে ৫২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের জনগণের জীবনযাত্রার পাশাপাশি সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সংগঠনটি জানায়, বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রভাব কমে আসার পর, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতির সঞ্চার হওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে পুনরুজ্জীবনের একটি প্রতিফলন পরিলক্ষিত হচ্ছিল। এমতাবস্থায় চলতি বছরের জুন মাসে গ্যাসের মূল্য এবং জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারের বৃদ্ধির এ সিদ্ধান্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে খরচ বৃদ্ধির মাধ্যমে সার্বিকভাবে মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দেবে, যার ফলে সাধারণ জনগণের জীবনযাত্রায় দুর্ভোগ নেমে আসবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমদানিকৃত জ্বালানী নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণে আমাদের শিল্পখাত প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারছে না যার প্রভাব রপ্তানি বাণিজ্যে পড়তে পারে।

বিশেষ করে, অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সম্প্রতি ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি প্রায় ৬ টাকা বৃদ্ধি দেশের কৃষিখাতকে চাপে ফেলবে, যদিও এখাতটি আমাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে সর্বোচ্চ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে থাকে। তাছাড়াও জ্বালানির মূল্যবৃদ্ধি শিল্পখাতে আমাদের পণ্য উৎপাদন ও পণ্য পরিবহন খরচকে আরো বাড়িয়ে দিবে, যার ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়বে, পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। এর ফলে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ আরো পিছিয়ে পড়বে এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি দীর্ঘমেয়াদী জ্বালানি নীতিমালা প্রণয়নের পাশাপাশি স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের কোন বিকল্প নেই। এ ছাড়া, এনার্জি মিক্স, জ্বালানী ব্যবহারে অপচয় হ্রাস ও কস্ট অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা একান্ত জরুরি। সেই সাথে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে আরো কঠোর তদারকি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমে আসলে তার সাথে সঙ্গতি রেখে দ্রুতই স্থানীয় বাজারে জ্বালানির মূল্য হ্রাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় ডিসিসিআই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com