1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

চীনামুখিতা কমাতে ভারতে দিকে ঘুরে দাঁড়াল অ্যাপল

  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৯.২৭ পিএম
  • ২৪৫ Time View

চীনের পাশাপাশি ভারতেও যুগপৎভাবে আইফোন ১৪ সিরিজের মডেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি ভূরাজনৈতিক অস্থিরতায় চীনের উপর নির্ভরশীলতা কমাতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়।

শনিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টুইট বার্তায় কুপারটিনো-ভিত্তিক টেক কোম্পানির অ্যানালিস্ট মিং-চি কুও বলেন, ভূরাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে চীনের উপর নির্ভরমুখিতা কমানোর লক্ষ্যে ভারতেও যুগপৎভাবে আইফোনের এই সিরিজটি উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিরিজের মধ্যে থাকবে আইফোন ১৪, আইফোন ম্যাক্স ও আইফোন ১৪ প্রো।

ভারতে আইফোনের উৎপাদক প্রতিষ্ঠান ফক্সকন জানিয়েছে, এটা ভারতের জন্য এক নতুন মাইফলক। চীনে যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তার এক তৃতীয়াংশ উতপাদিত হয় ভারতে, তা-ও কয়েক বছর ধরে। তবে অ্যাপলেরও পরবর্তী টার্গেট ছিল ভারতীয় বাজার।

অ্যাপল জানায়, আইফোন ১৪ সিরিজের সেটটি ক্রেতাগণ আইফোন ১৩ এর দামে কিনতে পারবেন। আইফোন ১৪ মডেলের ৬.১ ইঞ্চি ডিসপ্লে সেট কিনতে লাগবে ৭৯৯ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৪ হাজার রুপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com