1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ

  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ৬.৩৩ পিএম
  • ১৩০ Time View

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। আজ শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে রেকর্ডগড়া এই অর্জন গড়েন তিনি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইমিংসের ২৪তম ওভারে সিকান্দার রাজাকে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক তামিম আজ ৭৯৪৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার ইনিংসের শুরুটা বেশ দেখেশুনে করেন। কোনো ঝুঁনি না নিয়ে বলার মান বিচার করে রান তুলতে থাকেন তিনি। যেখানে ৭টি চারের পর ৭৯ বলে ওয়ানডেতে নিজের ৫৪তম ফিফটির স্বাদ পান তিনি।

এরপর যখন ৫৭ রানে পৌঁছান, তখন নিজের অর্জনটাকে আরো সমৃদ্ধ করেন তামিম। এতোদিন বাংলাদেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের ক্লাবের সদস্য ছিলেন তিনি। এবার নিজেকে ছাড়িয়ে তামিম পৌঁছালেন ৮ হাজারি ক্লাব। যেখানে ২২৯ ইনিংস ব্যাট করা তামিমের ১৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৫৪টি।

সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই ড্যাশিং ওপেনার।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় তামিমের পর সাকিবের অবস্থান। ৬৭৫৫ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তিনে থাকা মুশফিকুর রহিমের অর্জন ৬৬৯৭ রান। আর কোনো ব্যাটসম্যান ৫ হাজার রানের গণ্ডি টপকাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com