1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

সূচক ও লেনদেনে নাটকীয় উত্থান

  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ১১.২৯ এএম
  • ১৫৩ Time View

টানা কয়েক সপ্তাহের দরপতনের পর সূচকের নাটকীয় উত্থান ঘটেছে পুঁজিবাজারের মূল্যসূচকে। গত সপ্তাহে স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজারের এই বাঁকবদল ছিল মূলত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর হস্তক্ষেপের ফল। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া অযৌক্তিক আতঙ্কের প্রেক্ষিতে বাজারে অস্বাভাবিক পতন (Free Fall) শুরু হলে গত ২৮ জুলাই বিএসইসি ফ্লোরপ্রাইস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়, যা ৩১ জুলাই কার্যকর হয়। এতে বিনিয়োগকারীদের আতঙ্ক কিছুটা কমে আসে। পরিস্থিতি যা-ই হোক, শেয়ারের দাম আর কমতে পারবে না, আর এ কারণে বেশি লোকসানের আশংকা নেই-এই বাস্তবতায় বাজারে তাদের সক্রিয়তা বাড়ে। সূচক ও লেনদেনে এর ইতিবাচক প্রভাব পড়ে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ৩৭৩টি দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৯৬শতাংশ। এ সময়ে ডিএসইতে ৭টি তথা ২ শতাংশ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। আলোচিত সপ্তাহে ৮টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩৩১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ১৪৬ দশমিক ০১ পয়েন্ট কমেছিল। সপ্তাহের প্রথম দিনে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৯৮০ দশমিক ৫১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৬ হাজার ৩১২ দশমিক ০১ পয়েন্টে উঠে আসে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। সূচকটি আগের সপ্তাহে ৫৫ দশমিক ৫৮ পয়েন্ট কমেছিল।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক এক হাজার ১১ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৬৩৩ কোটি ৮৩ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৮০ কোটি ৫৬ লাখ টাকা বা ৫৯ দশমিক ৬২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com