1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জনতা ক্যাপিটালের প্যানেল ব্রোকার হল সিটি ব্রোকারেজ

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯.৪৯ পিএম
  • ১৭০ Time View

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ সিটি ব্রোকারেজ লিমিটেড জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্যানেল ব্রোকার হয়েছে। ফলে এখন থেকে জনতা ক্যাপিটালের বিনিয়োগকারী বা গ্রাহকরা সিটি ব্রোকারেজের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারবেন। সিটি ব্রোকারেজের নিজস্ব অ্যাপ ‘সিটি ইনফিনিটি (City Infinity)’ ব্যবহার করে যে কোনো জায়গা থেকে শেয়ার কেনাবেচা করা যাবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) প্যানেল ব্রোকার বিষয়ে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি সই করেছে। জনতা ক্যাপিটাল লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

সিটি ব্রোকারেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও শহীদুল হক এফসিএমএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফফান ইউসুফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের মহা ব্যবস্থাপক আনোয়ারা আক্তার, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সহকারী মহা ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্টের সহকারী মহা-ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম খোকন, সিটি ব্রোকারেজ লিমিটেডের এসএভিপি এবং হেড অব ট্রেডিং মোঃ তারিকুল ইসলাম, সিটি ব্রোকারেজ লিমিটেডের এসএভিপি এবং হেড অব ট্রেডিং মোঃ সাইফুল ইসলাম মাসুম, এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের সিএফও আরাফাত শমসের আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com