সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

সারের মূল্য কমানোর দাবিতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি (ছবি) নয়নঃ কৃষক বাঁচাতে সারের মূল্য কমানো এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে আজ ৩ আগষ্ট ২০২২ বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, সরকার হঠাৎ করেই কেজি প্রতি ৬ টাকা করে ইউরিয়া সারের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে। এ যেন কৃষকদের উপর মরার উপর খাঁড়ার ঘাঁ। তিনি অবিলম্বে বর্ধিত মূল্য কমানোর দাবি জানান।

সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে চলছে লোডশেডিং।

এছাড়াও অন্যান্য বক্তারা পানি, গ্যাস ও বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি চলছে বলে মন্তব্য করেন এবং অবিলম্বে বর্ধিত সারের মূল্য প্রত্যাহার ও দুর্নীতি লুটপাট বন্ধের দাবি জানান ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিন করে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদ আনসারী, কমরেড তারেক ইসলাম বিডি, কমরেড নূর আফসানা নীপা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী সামসুল আলম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS