1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ব্যাংক এশিয়া প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

জেড ক্যাটাগরির কোম্পানিতে বিক্রেতা নেই

  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১.১৪ পিএম
  • ৭৬ Time View
DSE

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলোর মধ্যে দুইটিই জেড ক্যাটাগরির কোম্পানি। আজ কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা পর্যন্ত ফারইস্ট ফাইন্যান্সের স্ক্রিনে ৩২ হাজার ৯৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে বিআইএফসির স্ক্রিনে  ৪ লাখ ৮০ হাজার  ৭৫০টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইউনিয়ন ক্যাপিটালের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com