1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

বিএপিএলসিকে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ৭.৩৭ পিএম
  • ১২৮ Time View

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে বিএপিএলসিকে পুঁজিবাজারের দুইভাবে বিনিয়োগের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে অনেক শেয়ার অবমূল্যায়িত অবস্থায় থাকার ফলে এতে বিনিয়োগ করে লাভবান হওয়া এবং পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসি নেতৃবৃন্দকে দুই উপায়ে বিনিয়োগের পরামর্শ দেয় কমিশন। এই বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সুযোগ-সুবিধা বা ছাড় দিতে রাজি কমিশন।

সোমবার (০১ আগস্ট) বিএসইসির কমিশন মিটিং রুমে বর্তমান বাজার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএপিএলসি নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএপিএলসির সভাপতি ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলাসহ অন্যান্য নেতারা অংশগ্রহন করেন।

বিএসইসি সূত্রে না গেছে, বর্তমান অবমূল্যায়িত বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিজস্ব পোর্টফোলিওতে অন্য কোম্পানির শেয়ার ও উদ্যোক্তা/পরিচালকদেরকে ঘোষনা দিয়ে শেয়ার কেনার আহ্বান করেছে কমিশন। এই ঘোষনা দিয়ে কেনার ক্ষেত্রে যদি আসন্ন বোর্ড সভাকে কেন্দ্র করে বিদ্যমান আইনে কারও জটিলতা তৈরী হয়, সেটা কমিশন বিবেচনা করবে। এজন্য কেনার আগে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমান অবস্থায় তালিকাভুক্ত কোম্পানিগুলো ও উদ্যোক্তা/পরিচালকেরা যদি বিনিয়োগ করেন, তাহলে নিজেরা যেমন লাভবান হবেন, একইভাবে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া হবে বলে কমিশন মনে করে। এতে করে সাধারন বিনিয়োগকারী তথা কোম্পানিগুলোর শেয়ারহোল্ডাররাই উপকৃত হবেন।

বৈঠকে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানিগুলোর নেতাদেরকে বিনিয়োগে আসার আহ্বান করার পাশাপাশি তাদের বিভিন্ন পরামর্শ ও দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এরমধ্যে ভালো কোম্পানি আনতে প্রতি প্রান্তিকে বিএপিএলসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে এবং খাত অনুযায়ি তালিকাভুক্ত কোম্পানিকে প্রশংসৃত করার জন্য পুরুস্কার প্রদানের ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com