1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

পলক: পুঁজিবাজারকে আরও প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ১.৫০ পিএম
  • ৮৭ Time View

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজারকে আরও ডিজিটালাইজ করতে হবে।  ‘ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট অ্যান্ড ইকনোমি‘ এর আওতায় বিএসইসি এবং ডিএসইকে ডিজিটালাইজ করে আরও কতটা স্বচ্ছতায় নিয়ে আসা যায় তা নিয়ে কাজ করছি আমরা। বিনিয়োগকারীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে আমরা নিয়ন্ত্রক সংস্থার সংগে বসেছি। আগামী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাথে বসছি।

রোববার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত আমায়া সিকিউরিটিজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করে গড়ে তোলা দরকার। তারই লক্ষ্যে তথ্য ও প্রযুক্তি বিভাগ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকের চিন্তা ভাবনা করছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন আমায়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী পরিচালক আসলাম সেরনিয়াবাত।

তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা এবং বিশ্বাস অর্জন করে আমায়া সিকিউরিটিজ এগিয়ে যেতে চায়।বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করে সিকিউরিটিজ হাউজের শীর্ষ তালিকায় নিজেদের স্থান করে নেওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি তারিক আমিন ভূঁইয়া।

এর আগে ১২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার আমায়া সিকিউরিটিজ লিমিটেড স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পায়। ডিএসইতে ব্রোকারেজ হাউজটির রেজিস্ট্রেশন নম্বর-ডিএসই-২৬৮/২০২২/৫৭৮। প্রতিষ্ঠানটির ডিলার ট্রেডিং আইডি ডিএলআরএএমএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com