1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ১০.৩৯ এএম
  • ১১২ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান। সেই চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।

এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। সোহানের ছিটকে যাওয়ার খবরটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান সোহান। তবুও ম্যাচের শেষ পর্যন্ত কিপিং করলেও পরবর্তীতে তার আঙুলের এক্স-রে করানো হয়। যেখানে তার তর্জনী আঙুলে চিড় ধরা পড়ে।

সোহানের তর্জনী আঙুলে চিড় ধরা পড়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফ সানি। বিসিবির দেয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি এক্স-রে করিয়েছি। যেখানে তর্জনী আঙুলে চিড় ধরা পড়েছে।‘

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। বাংলাদেশের দায়িত্ব নিয়ে শুরুটা অবশ্য ভালো করতে পারেননি তিনি। নিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে তার দল। বাংলাদেশ জিততে না পারলেও ব্যাট হাতে সফল ছিলেন সোহান। চারটি ছক্কা ও একটি চারে খেলেছিলেন ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। এদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা। এমন জয়ের দিনে অবশ্য ব্যাটিংয়ে নামা হয়নি সোহানের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com