1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওয়াটার.অর্গ-এর ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারিত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু সম্ভাবনাময় ৯০ জন নবীন খেলোয়াড়কে ক্রিকেট কিট দিলো রবি সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির বীরগঞ্জে র‌্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২ অবন্তি গ্যালারিতে মুনিরা বেগম লিপির ‘নস্টালজিয়া’ ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা: চালু হচ্ছে সম্পূর্ণ অনলাইন ‘ই-লোন’ ঈদে জাল নোট ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ বিদেশি ভিসার ‘ভিসা বন্ড’ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

ফ্লোর প্রাইসে বড় উত্থান পুঁজিবাজারে

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৫.২৩ পিএম
  • ১৪৫ Time View

অবশেষে পুঁজিবাজারে লাগামহীন দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে আজ রোববার পুঁজিবাজারে মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে বৃহস্পতিবার (২৯ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে নির্দেশনা জারি করে। শেষ ৫ কার্যদিবসের (রবিবার-বৃহস্পতিবার) ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইস আজ থেকে কার্যকর করা হয়েছে। তবে এসএমই বোর্ড এই নির্দেশনার বাহিরে থাকবে।

রোববার ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬২টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com