1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২.৪৭ পিএম
  • ১৫৭ Time View
DSe

পুঁজিবাজারে তীব্র দরপতন থামাতে ফ্লোর প্রাইস (দরপতনের সর্বোচ্চ সীমা) নির্ধারণের পরেই রোববার মূল্য সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেলা ১২টা পরযন্ত ১০৩ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। এই সময়ে ডিএসইতে ২১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রসঙ্গত, পুঁজিবাজারে অব্যাহত পতন ঠেকাতে বৃহস্পতিবার (২৯ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফ্লোর প্রাইস নির্ধারণ করে নির্দেশনা জারি করে। শেষ ৫ কার্যদিবসের (রবিবার-বৃহস্পতিবার) ক্লোজিং প্রাইসের গড় দর হবে প্রতিটি সিকিউরিটিজের ফ্লোর প্রাইস। এই ফ্লোর প্রাইস আজ থেকে কার্যকর করা হয়েছে। তবে এসএমই বোর্ড এই নির্দেশনার বাহিরে থাকবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com