1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

আসামকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১১.৪৪ এএম
  • ১৪৯ Time View

সামিউন বশির রাতুল ও সাইক ইমতিয়াজ শিহাবের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারের দ্বারপ্রান্তে ছিল আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় দিন সকালে স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দেয়ার বাকি কাজটা সারেন রাতুল। মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডিপ মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ১০ উইকেটে জয় নিশ্চিত করেন জাওয়াদ আবরার।

আসাম ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের করা ৭ উইকেটে ৪৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে আসাম। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। সাদ ইসলাম রাজিনের বলে উইকেটকিপার আব্দুল্লাহকে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন মোহিত ঠাকুর।

এরপর অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কৃষ্ণা চৌধুরি ও একলাভিয়া শর্মা। তবে তাদের জুটি খুব বেশি বড় করতে দেননি রাতুল। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন কৃষ্ণা। ডানহাতি এই ব্যাটার ৪ রান করে ফিরলে ভাঙে একলাভিয়ার সঙ্গে ৩৩ রানের জুটি।

একই ওভারের চতুর্থ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়ন পল্লব শেঠিয়া। পল্লব বিদায়ে মাত্র ৮০ রানে অল আউট হয় আসাম। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন একলাভিয়া। বাংলাদেশের হয়ে রাতুল চারটি এবং দুটি করে উইকেট নিয়েছেন শিহাব, রাজিন ও আজিজুল হাকিম তামিম।

জয়ের জন্য মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ জিততে দুই বল সময় নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। একলাভিয়ার দ্বিতীয় বলে মিড উইকেট দিয়ে ফ্লিক করে চার মারেন জাওয়াদ। তাতেই প্রথম দিনের ম্যাচে ১০ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com