1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৭.১৩ পিএম
  • ১৭২ Time View

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে নিযুক্ত হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রণয় কুমারকে নিয়োগের এ কথা জানায়। এতে বলা হয়, প্রণয় কুমার শিগগির ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

প্রণয় কুমার বর্তমানে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে, ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, বিক্রম দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন বিক্রম দোরাইস্বামী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com