1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

নোবেল: রবীন্দ্রনাথ-নজরুল তো আর দেবতা না

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৬.৫৫ পিএম
  • ১৮৭ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত একটি নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজস্ব ভঙ্গিমায় গান গেয়ে ও বিভিন্ন ভিডিও নির্মাণ করে আলোচিত-সমালোচিত তিনি। 

তবে রবীন্দ্রসংগীত গাওয়াকে কেন্দ্র করে বিপাকে আশরাফুল আলম। সম্প্রতি এ জন্য আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে। পরবর্তী সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট তাকে ডেকে ‘বিকৃত’ সুরে গান না করার কথা বলে। এ সময় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। 

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন আরেক সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে প্রথম আলোচনায় আসেন নোবেল।

শুক্রবার (২৯ জুলাই) ফেসবুকে একটি পোস্টে নোবেল লিখেছেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’

অপর এক পোস্টে নোবেল ‘রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কঠোরভাবে বিরোধিতা করেছিলেন’ বলে দাবি করেন। 

উল্লেখ্য বিভিন্ন সময় অপরিণত মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন এই গায়ক। এ কারণে তাকেও একাধিকবার আইনের মুখোমুখি হতে হয়েছে।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com