1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

বাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবে না

  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ৬.০০ পিএম
  • ১১৭ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, বাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি সবাই লিখালিখি করছে, দেশে তেল শেষ, জ্বালানী শেষ। এগুলো সব গুজব। আর গুজবে কান দিয়ে বাজারের বিনিয়োগকারীরা তাদের কষ্টের টাকায় কেনা শেয়ার নামমাত্র মুল্যে বিক্রি করে দিচ্ছেন।

শুক্রবার (২৯ জুলাই) ময়মনসিংহের টাউন হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত দুইদিনের বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ড. শেখ শামসুদ্দিন এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম।
ড. শেখ শামসুদ্দিন বলেন, এসব গুজবে কান দিবেন না। আমাদের তেল সংরক্ষণের ক্ষমতা ৪০ দিন বা তার একটু বেশি। ইতিমধ্যে ৩৬ দিনের তেল আমাদের দেশে মজুদ আছে। আগষ্ট মাসে আরও ৮ টি জাহাজে করে তেল আসছে দেশে। তাই প্যানিক হয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না।
বিনিয়োগ শিক্ষা নিয়ে বিএসইসির এই কমিশনার বলেন, অতি প্রয়োজনীয় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য। এর কোন বিকল্প নেই। এটি ক্রমাগত পরিবর্তন এবং পরিবর্ধন হচ্ছে। বিনিয়োগ শিক্ষা এমন একটি বিষয় যা থেকে অর্থনৈতিক ভাবে উপকৃত হওয়া যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শুরু করেছেন বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহে আমাদের এ কার্যক্রম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভূইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com