1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

এক মঞ্চে সাকিব আল হাসান ও শাকিব খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭.০৯ পিএম
  • ১৪৩ Time View

দেশের দুই অঙ্গনের পোস্টার বয় ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান ও সুপারস্টার শাকিব খান। এবার এই দুই তারকাকে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে। এর আগে এই দুজনকে দেখা গিয়েছিল একসঙ্গে টেলিভিশন পর্দায়।

আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) নিউ ইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে এটি। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার যা বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com