1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

সিইসি: নির্বাচনে যে হারতেও হয়, এটা কেউ মানতে চায় না

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৬.১২ পিএম
  • ২৬৯ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে। যে নির্বাচন করবে, তাকে জিততেই হবে। হারতেও যে হতে পারে, এটা কেউ মেনে নিচ্ছে না। সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে সংকট থেকেই যাবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে গণফোরামের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। গণফোরামের নির্বাহী সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে সংলাপে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

সিইসি বলেন, গতকাল একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে (ভোট গণনার পর মারামারির ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের গুলিতে শিশু নিহত)। দেশে কোনো নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলে, ভোটের শেষে মারামারি হয়। কাল একটি শিশু মারা গেছে। রাত ১০টা/১১টার দিকে ফোন করেছি ডিসি-এসপিকে, কী হলো জানতে। জানা গেল, নির্বাচন শেষ হয়ে গিয়েছিল, মেম্বার প্রার্থী হামলা করে বসলো।

গণফোরামের নেতাদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। রাজনীতির সংস্কৃতি ধারণ করা, লালন করা আপনাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব অনেক বড়। আপনাদের কাছে ছোট, কিন্তু আমাদের কাছে অনেক বড়। আপনাদের বক্তব্য শুনেছি। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আপনাদের সহযোগিতাও চাইবো। আমাদের সঙ্গে আপনাদের থাকতে হবে। নির্বাচনের মাঠে যদি আপনারাও থাকেন, আমরাও থাকি তাহলে যেকোনো অপশক্তি প্রতিহত করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com