1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

অস্থির সময়ে বন্ডে বিনিয়োগ নিরাপদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১.১৪ এএম
  • ১৮৮ Time View

করোনাভাইরাস অতিমারির (কোভিড১৯) ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিশ্ব অর্থনীতি নতুন সঙ্কটে পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অস্থির করে তুলেছে পুরো বিশ্বকে। বিশ্ববাজারে জ্বালানী তেলসহ সকল পণ্যের মূল্য বেড়ে আকাশচুম্বী হয়েছে। পণ্য সরবরাহ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। দেশে দেশে মূল্যস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে। এর প্রভাব পড়েছে পুঁজিবাজার এবং বিনিয়োগের অন্যান্য খাতগুলোতেও। অস্থির এ সময়ে বিনিয়োগের নিরাপদ খাত হতে পারে ট্রেজারি ও করপোরেট বন্ডগুলো।

দেশের অন্যতম শীর্ষ বিনিয়োগ ব্যাংক সিটি ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন এ কথা বলেছেন।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক, এশীয় ও বাংলাদেশের বাজার পরিস্থিতি সংক্রান্ত এক আলোচনায় তিনি এ কথা বলেন।

আলোচনায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান অর্থ কর্মকর্তা ও ট্রেজারি হেডসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরশাদ হোসেন বলেন, নানা কারণে অর্থনীতি চাপে থাকায় পুঁজিবাজারে তার প্রভাব পড়েছে। এ ধরনের পরিস্থিতিতে পুঁজিবাজার বেশ অস্থির থাকে। তাই ইক্যুইটিতে বিনিয়োগ করাকে অনেকে ঝুঁকিপূর্ণ মনে করেন। অন্যদিকে ব্যাংকে স্থায়ী আমানতের সুদের হার মূল্যস্ফীতির চেয়ে কম হওয়ায় সেখানে বিনিয়োগ করা মোটেও লাভজনক নয়। অথচ ব্যাংকগুলোর নিজস্ব তহবিল ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ডসহ নানা ধরনের তহবিল আছে। এই তহবিলের জন্য ভাল রিটার্ন খুবই জরুরি। এ অবস্থায় বিনিয়োগের জন্য বন্ড হতে পারে একটি ভাল পছন্দ। কারণ বেশিরভাগ বন্ডে রিটার্ন আগে থেকেই নির্ধারণ করা থাকে। পরিস্থিতি যেমনই হোক, বন্ডের অর্থ ফেরত দিতে ইস্যু বাধ্য। তিনি করপোরেট বন্ড, ট্রেজারি বন্ড, সুকুক ও অ্যাসেট ব্যাকড বন্ডকে বিনিয়োগের জন্য উপযোগী ক্ষেত্র মনে করেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com