1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

খোলা জায়গায় টয়লেট ব্যবহারের শীর্ষে রংপুর

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৮.৪৬ পিএম
  • ২৩৪ Time View

জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী খোলা জায়গায় টয়লেট ব্যবহারে শীর্ষে অবস্থান করছে রংপুর বিভাগ, শতকরা হিসাবে ৪ দশমিক ৩১ শতাংশ। আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, শতকরা হিসাবে যা দশমিক ২৮ শতাংশ।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, খোলা জায়গায় টয়লেট ব্যবহারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। বিভাগটিতে শতকরা ২ দশমিক ৬৫ শতাংশ মানুষ খোলা জায়গায় টয়লেট করে। রাজশাহীতে এই হার ১ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহে ১ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে দশমিক ৯০ শতাংশ, খুলনায় দশমিক ৩৪ শতাংশ, আর বরিশালে দশমিক ৩০ শতাংশ মানুষ খোলা জায়গায় টয়লেট করে।

এতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে ৫৬ দশমিক ০৪ শতাংশ বাসায় বা ঘরে (খানা) ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন সুবিধা সম্বলিত টয়লেট রয়েছে। ২১ দশমিক ৭২ শতাংশ বাথরুমে স্ল্যাবসহ পিট ল্যাট্রিন বা ভেন্টিলেটেড ইমপ্রুভড ল্যাট্রিন বা কম্পোস্টিং ল্যাট্রিন সম্বলিত টয়লেট সুবিধা রয়েছে। ১ দশমিক ২৩ শতাংশ বাসায় (খানা) টয়লেট সুবিধা নেই।

প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com