1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মজলুম জননেতার দর্শনের জীবন্ত স্মারক; টাঙ্গাইলে দূরদুরান্তের মানুষের থাকা-খাওয়ার ভরসা ঐতিহাসিক মুসাফিরখানা ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিসচার বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ‘জনগণ আর কখনও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না’: স্পিকার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রানার অটোমোইলস

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১১.০১ এএম
  • ১২৪ Time View

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার বার্ষিক সাধারণ সভা শেষে আগামী চারটি বৈশ্বিক আসরের আয়োজকদের নাম ঘোষণা করেছে তারা।

২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এরপরের বছর ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল‌্যান্ডে এবং ২০২৭ সালে নারীদের চ‌্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।

নারীদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে দারুণ আনন্দিত বিসিবি। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

তিনি বলেন, ‘২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। বিসিবির পক্ষ থেকে আইসিসির বোর্ডকে ধন্যবাদ যখন নারীদের ক্রিকেট সমৃদ্ধ ও বিস্তার লাভ করছে এমন সময় নারীদের এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়ার জন্য।’

এর আগে ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘বিশেষ করে এটি নারীদের ক্রিকেটের দারুণ প্রেরণা হবে। ছোট মেয়ে এবং আগ্রহী নারী ক্রিকেটারদের জন্য বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। আমাদের নারীরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের স্থায়ী ভিত গড়েছে এবং ঘরের মাঠে এই বৈশ্বিক টুর্নামেন্ট দারুণ সুযোগ হবে সেরাদের বিপক্ষে লড়াইয়ের জন্য। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে বাংলাদেশের এবং আমি নিশ্চিত করে বলতে পারি এটি একটি বিশ্ব মানের টুর্নামেন্ট হবে ২০২৪ সালে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com