1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

বিএসইসি চেয়ারম্যান: আগামীতে পুঁজিবাজারে নতুন অনেক কিছু আসবে

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১০.৫৫ এএম
  • ১৫৮ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শিগগিরই এক্সপোজার লিমিটের সমস্যার সমাধান হবে। বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে নতুন অনেক কিছু আসবে।

তিনি আরও বলেন, আগামি মাসেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জ শুরু করতে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ জুলাই) গ্রীন ডেল্টা ক্যাপিটাল আয়োজিত “পদ্মা সেতু পুঁজিবাজারের জন্য একটি সুযোগ” (Padma Bridge and Opportunities for Bangladesh Capital Market) শীর্ষক এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম।

গ্রীনডেল্টা ক্যাপিটালারের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এতে মূল প্রবন্ধ পাঠ করেন।

স্বাগত বক্তব্য রাখেন গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নাসির আহমেদ চৌধুরী।

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর হোসেন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com