1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

জমি বিক্রি করে দায় শোধ করবে মুন্নু সিরামিক

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১০.৫৩ এএম
  • ১২১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও প্রণোদনা প্যাকেজের দায় সমন্বয় করার জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে জমি বিক্রি করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, কোম্পানিটি ধামরাই উপজেলার দক্ষিণ মৌজায় অবস্থিত ৪১৬ দশমিক ৫০ ডেসিমেল জমি বিক্রি করবে। এই জমি কোম্পানির কারখানার বাউন্ডারির বাইরে অবস্থিত এবং বর্তমানে অব্যবহৃত।
জমি বিক্রি করে কোম্পানিটি ২০ কোটি টাকা পাবে। এর মধ্যে ১৫ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করা হবে। বাকী ৫ কোটি টাকা ব্যয় করা হবে প্রণোদনা প্যাকেজের দায় সমন্বয়ে।
কোম্পানিটি জানিয়েছে, করোনাভাইরাস অতিমারির কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি কমে গেছে। কমেছে রপ্তানির পরিমাণও। এতে কোম্পানিটি আর্থিক সংকটে পড়েছে। এই সংকট মোকাবেলায় জমি বিক্রি করে অর্থ সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com