1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Title :
ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর

লো প্রেশারে হঠাৎ মাথা ঘোরালে যা করবেন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫.৪৫ পিএম
  • ২৬৭ Time View

বর্তমানে অনেকেই লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপে ভোগেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হাইপোটেনশন। মায়ো ক্লিনিকের তথ্যমতে, বসার অবস্থান থেকে দাঁড়ানোর সময় বা শুয়ে থাকার সময় যে কারও রক্তচাপ হঠাৎ করে কমে যাওয়ার ফলে মাথা ঘোরাতে পারে।

নিম্ন রক্তচাপের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে আছে- মাথা ঘোরা, ক্লান্তি, ঝাপসা দেখা, মনোযোগ দিতে সমস্যা, বমি বমি ভাব ইত্যাদি।

হাইপোটেনশনের অন্যতম কারণ হলো ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, গর্ভাবস্থা, কিছু ওষুধ, দীর্ঘমেয়াদে বিছানায় বিশ্রামসহ বিভিন্ন বিষয়।

অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনসহ অনেক ধরনের হাইপোটেনশন আছে, যা মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা কিংবা অজ্ঞান হওয়ার জন্যও দায়ী হতে পারে। এ কারণে বিশেষজ্ঞরা নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দেন।

হঠাৎ প্রেশার লো হয়ে গেলে দ্রুত যা করবেন-

পানি পান করুন-

ভারতের রিভার হার্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডা. স্বয়মান সিং পাখোকের মতে, নিম্ন রক্তচাপের কারণে যে কারও মাথা ঘুরতে পারে। সেক্ষেত্রে দ্রুত পানি পান করুন।

এই চিকিৎসক তার পোস্ট করা এক ভিডিওতে জানান, এমন রোগীকে ভুলেও চেয়ারে বসাবেন না। তাদেরকে মাটিতে রেখে পা বাড়ানোর পরামর্শ দিন। এতে হার্টের দিকে রক্ত সঞ্চালন হবে।

লবণ খেতে হবে

নিম্ন রক্তচাপের সমস্যা থেকে বাঁচতে দ্রুত লবণ মুখে নিন। কারণ লবণ রক্তচাপ বাড়ায়। এ কারণে উচ্চ রক্তচাপের রোগীদেরকে বেশি লবণ খেতে নিষেধ করেন চিকিৎসকরা।

মোজা পরুন

অবাক করা বিষয় হলেও সত্যিই যে, এক জোড়া টাইট ফিট মোজা পরেও আপনি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারবেন রক্তচাপ। একে বলা হয় কম্প্রেশন স্টকিংস। এই পদ্ধতি অনুসরণ করলে হৃদপিণ্ডের রক্ত প্রবাহ উন্নত হয়।

ওষুধ খান

রক্তচাপ কমে গেলে দ্রুত চিকিৎসকের দেওয়া ওষুধ গ্রহণ করুন। এতে রক্তচাপ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

কীভাবে ব্লাড প্রেশার পরিমাপ করবেন?

ডা. পাখোদের মতে, রক্তচাপ পরিমাপের সময় সোজা হয়ে বসতে হবে, উভয় পা সমতলে রেখে রক্তচাপ পরিমাপ করতে হবে।

এ বিষয়টি অনেকেরই অজানা, আর এ কারণেই বেশিরভাগ মানুষ ব্লাডপ্রেশার মাপতে ভুল করেন। এতে ফলাফলও আসে ভুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com