1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসআইবিএলে ১৩০ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান

  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৭.৩১ পিএম
  • ৮৮১ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লি. সম্প্রতি ১৩০ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  জাফর আলম উপস্থিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

উল্লেখ্য, তৃতীয়পক্ষ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে আয়োজিত প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ নির্বিশেষে সুষম সমাজ গঠনের প্রত্যয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এসআইবিএল পরিবারের নতুন সদস্য হিসেবে শিক্ষানবিশ কর্মকর্তারাও তাদের মেধা ও কর্মদক্ষতায় এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com