1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে – মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০.২৩ এএম
  • ১৭৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একসময় দেশি বিভিন্ন প্রজাতির মাছে গ্রাম-গঞ্জের হাটবাজারগুলো সয়লাব হয়ে যেত। এখন আর সেসব মাছ খুব বেশি দেখা যায় না। হাইব্রিড অনেকাংশে বৃদ্ধি পেলেও পরিকল্পিত সিদ্ধান্তের অভাবে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পায়নি। বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে চাষীদের মৎস্য চাষে উদ্বুদ্ধ করণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি হলেও হারিয়ে যাওয়া বিএনপিকে আর খুজে পাওয়া যাবে না।

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার (২৪ জুলাই ২০২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কারণে এবং আওয়ামী লীগের সঠিক নীতির কারণে বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে মৎস্য উৎপাদনে একটি অন্যতম দেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাতে দিনাজপুরের নদ নদীগুলি পুনঃ খননের কারণে সেখানে জল সংরক্ষিত হচ্ছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে দিনাজপুর মৎস্য উৎপাদনে উদ্বৃত্ত জেলায়  রুপ ধারণ করবে। ইতিমধ্যে খাল বিলে মাছ উৎপাদন করে আমাদের চাহিদার কাছাকাছি দিনাজপুর জেলা পৌঁছে গেছে। যার কৃতিত্ব এই সরকারের জননেত্রী শেখ হাসিনার। 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাবেক এমপি আব্দুল হক সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়।

এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করেন।

মোঃ নাজমুল ইসলাম (মিলন)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com