1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু সোমবার

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৮.১৭ পিএম
  • ২০৮ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৫ জুলাই)। প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। তিন ইউনিটে কোটা ছাড়া মোট ৪ হাজার ৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৪ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফটে বেলা ১১ টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং চতুর্থ শিফটে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছুরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন৷ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হল, ভবন ও মসজিদে বিশ্রাম নেওয়ার জন্য ভিড় করছেন তারা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জন্মনিবন্ধন সনদ ও টিকার সনদের ফটোকপি কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে হলে প্রবেশ করছেন ভর্তিচ্ছুরা। হলের ডাইনিং, ক্যান্টিন ও ক্যাম্পাসের স্থায়ী-অস্থায়ী খাবারের দোকানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে ক্রেতার ভিড় বেড়েছে। 

কিশোরগঞ্জ থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগামীকাল আমার ভর্তি পরীক্ষা। আমার জেলার এক বড় ভাই বঙ্গবন্ধু হলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। পরীক্ষা শেষ করে বাড়ি চলে যাব। এখন ক্যাম্পাস ঘুরে দেখছি। পাশাপাশি আমার পরীক্ষার কেন্দ্রটাও চিনে আসলাম।’

বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের সঙ্গে ছবি তুলছেন নীলিমা রায়। চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা এ শিক্ষার্থী বলেন, ‘আমার বাবাসহ আজ সকালে ক্যাম্পাসে এসে পৌঁছালাম। এর আগে কখনো রাজশাহীতে আসা হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন। মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেছেন, ‘ভর্তি পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তৎপর আছেন। জালিয়াতি চক্র যাতে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে ব্যাপারে আমরা সজাগ আছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com