1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুরস্কার পেলেন ঢাকা ট্রাভেল মার্টের র‍্যাফেল ড্র বিজয়ীরা

  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৬.৩৭ পিএম
  • ১৮৭ Time View

ঢাকা ট্রাভেল মার্ট-২০২২ এর দর্শনার্থীদের জন্য আয়োজিত র‍্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ইউ এস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে দু’জনের জন্য মালদ্বীপ ভ্রমণের টিকিট লাভ করেছেন লায়লা ফারহানা অরিন এবং দু’জনের জন্য সিঙ্গাপুরের টিকিট জিতেছেন এস কে রায়। এদিকে বাংলাদেশ বিমানের সৌজন্যে দু’জনের জন্য শারজাহ ভ্রমণের টিকিট পেয়েছেন জসিম উদ্দীন। আর ভিসতাঁরার সৌজন্যে দু’জনের জন্য দিল্লীর টিকিট পেয়েছেন মো. হাসানুজ্জামান এবং নভো এয়ারের সৌজন্যে দু’জনের জন্য কলকাতার রিটার্ন টিকিট জিতেছেন মাসুদুর রহমান । এছাড়া ওমান এয়ার এবং জাজিরা এয়ারওয়েজ সৌজন্যে ছিল একজনের জন্য যথাক্রমে লন্ডন এবং দুবাইয়ে রিটার্ন টিকিট।

অপরদিকে বিভিন্ন দেশীয় গন্তব্য ভ্রমণের জন্য ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ারের বেশ কয়েকজন বিজয়ীকে রিটার্ন টিকিট প্রদান করে। সৌজন্যমূলক রাত্রি যাপনের জন্য বিভিন্ন হোটেল ও রিসোর্টের পক্ষ থেকে বিজয়ীদের জন্য ছিল গিফট ভাউচার।

অনুষ্ঠানে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক কাজী ওয়াহিদুল আলম জানান, এবারের মেলাটি ছিল সার্বিকভাবে সফল। মেলার তিন দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ আনুমানিক ১৫ কোটি টাকা স্পট সেল করেছে, সমাগম ঘটেছে প্রায় পনের হাজার দর্শনার্থীর।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেলার টাইটেল স্পন্সর ট্রিপ লাভার-এর হেড অব অপারেশন্স নিশা তাসনিম শেখ, অন্যতম স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com