1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ জুলাই)

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১২.০৪ পিএম
  • ১৩৭ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন ।

মেষ রাশি ‌‌- ( ২১ মার্চ – ২০ এপ্রিল ) : মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। পারিবারিক সমঝোতা দরকার। রাগ, ক্ষোভ, জেদ বাড়তে পারে।ব্যবসায়িক বিষয় আপনার অনুকূলে নাও থাকতে পারে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে প্রতিকূলতা থাকবে।

বৃষ রাশি – ( ২১ এপ্রিল – ২১ মে ) : প্রতিপত্তি বাড়তে পারে। সাংসারিক বিষয় নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। পারিবারিক শান্তি বজায় থাকার জন্য সহ্য ও ধৈর্যশক্তি বৃদ্ধি করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। যানবাহন চলাচলে সাবধান থাকুন। পেশাগতভাবে আপনার আধিপত্য বজায় রাখতে সক্ষম হবেন।

মিথুন রাশি ‌- ( ২২ মে – ২১ জুন ) : এ সপ্তাহে আপনি মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। অস্থিরমনা মানসিকতার জন্য প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। বয়সে বড় কারো সঙ্গে মতানৈক্য হতে পারে। ব্যবসায়িক সফলতা লাভের সম্ভাবনা আছে। পারিবারিক সুস্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দূর কোথাও ভ্রমণ হতে পারে।

কর্কট রাশি – ( ‌‌২২ জুন – ২৩ জুলাই ) : আপনার সুনাম ও প্রতিপত্তি বাড়বে। শারীরিক বিষয়ে সচেতন হতে হবে। পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন। ব্যবসায়িক বিষয় আপনার অনুকূলে থাকবে। পেশগত দক্ষতার জন্য প্রশংসিত হবেন। অর্থ ব্যয় বাড়বে।ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বাড়বে।

সিংহ রাশি ‌‌- ( ২৩ জুলাই – ২৩ আগস্ট ) : এ সপ্তাহে আপনাকে আত্মসংযমী হতে হবে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হবে। বিনিয়োগে সাবধানে থাকতে হবে। নিজের উপর আস্থা রাখুন, সফলতা পাবেন। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ।

কন্যা রাশি – ( ২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর ) : নিজের চেষ্টায় উন্নতির সম্ভাবনা আছে। মানসিক অশান্তি বাড়তে পারে। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে। প্রিয়জনের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা হতে পারে। পেশাগত জীবনে অতিরিক্ত দায়িত্ব আপনাকে মানসিক চাপে রাখবে। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে।

তুলা রাশি – ( ২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর ) : ব্যবসা-বাণিজ্যে উন্নতির সম্ভাবনা আছে। মনের দৃঢ়তা বৃদ্ধি করুন। প্রিয়জনের কাছ থেকে মানসিক কষ্ট পেতে পারেন। ক্যারিয়ারে সমৃদ্ধির জন্য আত্মবিশ্লেষণ করুন। কাছের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের সম্ভবনা আছে। কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি – ( ২৪ অক্টোবর – ২২ নভেম্বর ) : নিজের উপর আস্থা রাখুন। রাগ, হতাশা, ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিশ্রম বৃদ্ধি করুন, সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। পারিবারিক দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক যোগাযোগ বাড়বে।

ধনু রাশি – ( ২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর ) : মানসিক অস্থিরতা প্রশমন করুন। সফলতার জন্য পরিকল্পিত ধারাবাহিক পরিশ্রম করুন। ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা আছে। স্বাধীন পেশায় জড়িতদের জন্য ভালো সময়। আর্থিক বিষয়ে অগ্রগতি হবে। প্রেমে অস্থিরতা বাড়তে পারে। সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে মানসিক চাপ অনুভব করতে পারেন।

মকর রাশি – ( ২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি ) : প্রতিটি বিষয়ে মনোযোগ বৃদ্ধি করুন। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। আবেগপ্রবণ মানসিকতা নিয়ন্ত্রণ করতে হবে। সময়মতো প্রতিটি কাজ শেষ করার চেষ্টা করুন। পেশাগত কাজে স্নায়ুবিক চাপ বাড়তে পারে। সন্দেহ বাতিকতার জন্য দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে।

কুম্ভ রাশি ‌‌- ( ২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি ) : মনোযোগ বৃদ্ধি করুন, সফলতা পাবেন। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। এ সপ্তাহে আপনার আর্থিক ভাগ্য শুভ। কারো কাছ থেকে মানসিক কষ্ট পেতে পারেন। পেশাগত কাজে উদ্বেগ বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য জীবন নিয়ে মানসিক অস্থিরতা বাড়তে পারে। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে। ভ্রমণে সতর্ক থাকুন।

মীন রাশি – ( ১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ ) : আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিয়তা বাড়তে পারে। পারিবারিক ও কর্মজীবনে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে। মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকুন। সবধরনের মতানৈক্য এড়িয়ে চলুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com