1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিকলী হাওরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫.৩০ পিএম
  • ১৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে আকাশ (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় হাওরের পানিতে তলিয়ে যাওয়া তুহিন (২৫) ও হাসিব (২৬) নামে দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে নিকলী হাওরের কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশের বাড়ি ঢাকায়। জীবিত উদ্ধার হওয়া তুহিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আর হাসিবের বাড়ি পটুয়াখালী জেলায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিয়ে নিকলী থেকে ফোন আসে হাওরে গোসল করতে নেমে তিন পর্যটক নিখোঁজ হয়েছেন। কিশোরগঞ্জ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে পথে ফোন আসে নিকলী ফায়ার সার্ভিস ও এলাকাবাসী একজনকে মৃত ও দুইজনকে জীবিত উদ্ধার করেছে। পরে ডুবুরি দল স্টেশনে ফিরত আসে। জীবিত উদ্ধার দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com