1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস

আমরা নেটওয়ার্কসের ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করেছে বিটিআরসি

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২, ৭.১১ পিএম
  • ১৮৭ Time View

পুঁজিবাজারের তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর এই প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে একটি চিঠি প্রেরণ করেছে টেলিকম খাত্রের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

জানা গেছে, প্রায় ৩৪ কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

বিটিআরসির চিঠিতে বলা হয়, ‘সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেওয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশটি আজ ১৮ জুলাই থেকেই কার্যকর হবে।’

এ প্রসঙ্গে আমরা নেটওয়ার্কসের কোম্পানি সেক্রেটারি সৈয়দ মুনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে অর্থসূচককে তিনি বলেন, আমি আমরা নেটওয়ার্কসের মুখপাত্র নই, তাই এ প্রসঙ্গে আমি কিছু বলতে পারছি না।

যদিও বিদ্যমান আইন অনুসারে, কোম্পানি সচিবই মূলত সংশ্লিষ্ট কোম্পানির মুখপাত্র। রেগুলেটরি কমপ্লায়েন্স পরিপালনসহ স্টেকহোল্ডারদের যোগাযোগের ক্ষেত্রে তিনি-ই মূখ্য ব্যাক্তি।

এদিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্কস আইআইজি ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করে দেওয়া হলে কোম্পানিটির ইন্টারনেট সেবার মান হ্রাস পাবে পাশাপাশি তাদের সেবাগ্রহীতারা ধীরগতির ইন্টারনেট পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com