1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১২.০৭ এএম
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩ থেকে ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকায় এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

ভারত থেকে আমদানির কারণেই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

রোববার (১৮ জুলাই) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে; যার ফলে কমতে শুরু করেছে দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজ দাম বৃদ্ধি হবে না। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে। বর্তমানে ২০০ থেকে ২১০ মার্কিন ডলারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

হিলি কাস্টমসের তথ্যমতে, রোববার (১৭ জুলাই) ভারতীয় ৩২ ট্রাকে ৮৫৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com