1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই পৌঁছে দেওয়া হবে

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১১.৪৪ পিএম
  • ২৭৩ Time View
dipu-moni

বন্যায় সিলেট অঞ্চলের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৪ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বই থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটা মহল এসব অপপ্রচার চালাচ্ছে। ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি। ধর্মশিক্ষা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে। অন্য বিষয়ের মতো ধর্মশিক্ষাও এমনভাবে সাজানো হয়েছে, যাতে শুধু মুখস্থ করাই নয়, সেটাকে যেন বুঝে আত্মস্থ করে, চর্চা করে।

তিনি আরও বলেন, ‘অনেকে অপপ্রচার চালায় বই থেকে মহানবীর জীবনী বাদ দেওয়া হয়েছে, ধর্মীয় ব্যক্তিত্ব বাদ দেওয়া হয়েছে, এগুলো তো সঠিক না। ধর্ম নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে, এটা ঠিক না। আগের কারিকুলামে যা ছিল, সেগুলো বাদ দেওয়া হয়নি।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) সিলেটের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com