1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭.৩১ পিএম
  • ১৬৬ Time View

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা অনুস্থিত হয়েছে। ১৭ জুলাই (রবিবার) বন্দরনগরীর জামালখান শাখাস্থ সেন্ট্রাল কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ ও প্রধান কার্যালয়ের এসইভিপি ও কেন্দ্রীয় মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) কাজী মাহমুদ করিম। এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে কর্মশালায় আগ্রাবাদ কর্পোরেট শাখা ও চট্টগ্রাম জোনের অধীনে ব্যাংকের ৩৭টি শাখার ব্যবস্থাপক ও ১১টি উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখা পর্যায়ে সন্দেহজনক প্রতিটি ট্রানজেকশন মনিটরিং এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এর নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহŸান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com